1
00:00:06,900 --> 00:00:13,500
সূর্য ও এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল 
জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে একত্রে সৌরজগত বলে।

2
00:00:13,600 --> 00:00:20,000
সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী 
তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ

3
00:00:20,100 --> 00:00:23,300
মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়ে একটি ব্যবস্থা।

4
00:00:23,400 --> 00:00:32,700
আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ 
আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি 
অবস্থিত।

5
00:00:32,800 --> 00:00:43,900
৪.৬ লক্ষ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক 
আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের 
উদ্ভব ঘটেছিল।

6
00:00:44,000 --> 00:00:52,400
সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে 
এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে 
বৃহস্পতি।

7
00:00:52,500 --> 00:01:06,800
চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ, অর্থাৎ বুধ, 
শুক্র, পৃথিবী ও মঙ্গল হল শিলাময় গ্রহ। চারটি 
বহিঃস্থ গ্রহ হল দানব গ্রহ।এগুলির মধ্যে বৃহত্তম 
গ্রহ দু’টি হল বৃহস্পতি ও শনি।

8
00:01:06,900 --> 00:01:12,400
অপর দুই সর্ববহিঃস্থ গ্রহ ইউরেনাস ও নেপচুন 
তুষার দৈত্য নামে পরিচিত।

9
00:01:12,500 --> 00:01:22,100
কারণ এগুলির প্রধান উপাদান হল জল, অ্যামোনিয়া 
ও মিথেনের মতো উদ্বায়ী, যেগুলি হাইড্রোজেন 
ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্ক-যুক্ত।

10
00:01:22,200 --> 00:01:31,100
আটটি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে পরিচিত একটি 
প্রায় চ্যাপ্টা চাকতির ভিতর প্রায় বৃত্তাকার 
কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।

11
00:01:31,200 --> 00:01:39,900
নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কাইপার বেষ্টনী 
ও বিক্ষিপ্ত চাকতি অঞ্চলে রয়েছে নেপচুন-উত্তর 
বস্তুগুলি।

12
00:01:40,000 --> 00:01:46,100
এই সকল বস্তুর মধ্যে কয়েকটির আকার এতটাই বড়ো 
যে সেগুলির অভিকর্ষজ টান সেগুলিকে গোলকের আকার 
দানের পক্ষে যথেষ্ট।

13
00:01:46,200 --> 00:01:58,800
এই ধরনের বস্তুগুলিকে বামন গ্রহের শ্রেণিভুক্ত 
করা হয়। চিহ্নিত অথবা স্বীকৃত বামন গ্রহগুলির 
অন্যতম হল সেরেস এবং নেপচুন-উত্তর বস্তু প্লুটো 
ও এরিস।

14
00:01:58,900 --> 00:02:08,800
সকল ক্ষেত্রেই কোন গ্রহ, বামন গ্রহ বা ক্ষুদ্র 
গ্রহ-এর সাথে প্রাকৃতিকভাবে বিরাজমান বস্তুগুলোকে 
প্রাকৃতিক উপগ্রহ বলা হয়ে থাকে।

15
00:02:08,900 --> 00:02:13,700
সৌর জগতের মধ্যে এখন পর্যন্ত প্রায় ২৪০ টি 
প্রাকৃতিক উপগ্রহের সন্ধান পাওয়া গেছে।

16
00:02:13,800 --> 00:02:26,500
এর মধ্যে ১৬২ টি উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে 
ঘুরছে, ৪ টি উপগ্রহ ঘূর্ণায়মান আছে বামন গ্রহ-কে 
কেন্দ্র করে এবং অন্যগুলো ক্ষুদ্র সৌর জাগতিক 
বস্তু-কে কেন্দ্র করে ঘূর্ণায়মান আছে।

17
00:02:26,600 --> 00:02:41,600
গৌণ গ্রহরাশির তালিকায় যে জ্যোতির্বস্তু গুলো 
আসতে পারে তা হলো বামন গ্রহ, গ্রহাণু, ট্রজানস, 
সেন্টর, কুইপার বেল্টের বস্তু সমূহ এবং ট্রান্স 
নেপচুনিয়ান বস্তু  সমূহ।

18
00:02:41,700 --> 00:02:51,000
প্রথম ক্ষুদ্র গ্রহ সেরেস আবিষ্কৃত হয় ১৮০১ 
সালের ১লা জানুয়ারি।আবিষ্কারের পর প্রায় 
পঞ্চাশ বছর পর্যন্ত একে গ্রহ ভাবা হতো।

19
00:02:51,100 --> 00:03:03,200
ক্ষুদ্র গ্রহ কেন্দ্র পর্যবেক্ষণ করে ১০২ মিলিয়নের 
বেশি ক্ষুদ্র গ্রহের সন্ধান পাওয়া গেছে যার 
ভিতর ৬১৯,০০০ ইতোমধ্যে তালিকাভুক্ত।

20
00:03:03,300 --> 00:03:10,500
অটেন গ্রহাণু, অ্যামোর গ্রহাণু, অ্যাপোলো গ্রহাণু 
এবং অ্যাপিহেলা গ্রহাণু পৃথিবীর নিকটতম গ্রহাণু

21
00:03:10,600 --> 00:03:17,600
মূল গ্রহাণু বেষ্টনীটি মূলত একটি কক্ষপথ যা 
পৃথিবী এবং মঙ্গলের মধ্যে অবস্থিত।

22
00:03:17,700 --> 00:03:35,200
সূর্য থেকে এই বেষ্টনীর নিকটবিন্দু এবং দূরবিন্দুর 
দূরত্ব যথাক্রমে ২.৩ এইউ এবং ৩.৩ এইউ।বৃহত্তম 
গ্রহাণু সেরেস ছাড়া বাকি সবগুলো গ্রহাণুই 
"ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু" শ্রেণীর মধ্যে 
পড়ে।

23
00:03:35,300 --> 00:03:41,000
অবশ্য ৪ ভেস্তা ও ১০ হাইজিয়া নামক গ্রহাণু 
দুটি ভবিষ্যতে বামন গ্রহ শ্রেণীতে জায়গা করে 
নিতে পারে।

24
00:03:41,100 --> 00:03:56,200
ছায়াপথ ৬০.১৯°  (ক্রান্তিবৃত্ত) পর্যন্ত এর 
কক্ষপথ অপরিবর্তিত রাখে। ছায়াপথের দূরত্ব ২৭,০০০ 
± ১,০০০ আলোকবর্ষ!

25
00:03:56,300 --> 00:04:06,100
এর কক্ষপথের দ্রুতি ২২০ কিলোমিটার/সেকেন্ড! 
ছায়াপথ একটি অরবিটাল বা কক্ষপথ ঘুরতে সময় নেয় 
২২৫–২৫০ মিলিয়ন বছর!

26
00:04:06,200 --> 00:04:18,100
মূলত মহাবিশ্বের যে অঞ্চলটি সৌরজগতে রুপান্তরিত 
হয়েছে তা প্রাক-সৌর নীহারিকা নামে পরিচিত 
যার ব্যাস ৭,০০০ থেকে ২০,০০০ জ্যোতির্বিজ্ঞান 
এককের মধ্যে।

27
00:04:18,200 --> 00:04:25,000
সূর্য থেকে বাইরের দিকে প্রবহমান বৈদ্যুতিক 
আধান-যুক্ত কণার একটি স্রোত সৌর বায়ু নামে 
পরিচিত।

28
00:04:25,100 --> 00:04:31,000
এটি সৌরগোলক নামে পরিচিত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে 
একটি বুদবুদ-তুল্য অঞ্চল সৃষ্টি করেছে।

29
00:04:31,100 --> 00:04:40,000
সৌরবিরতি হল সেই বিন্দু যেখানে সৌর বায়ুর 
চাপ আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের বিপরীত চাপের 
সমান; এটি বিক্ষিপ্ত চাকতির সীমা পর্যন্ত বিস্তৃত।

30
00:04:40,100 --> 00:04:49,800
দীর্ঘকালীন ধূমকেতুগুলির উৎসস্থল হিসাবে বিবেচিত 
উর্ট মেঘ সম্ভবত সৌরবিরতির থেকে মোটামুটি এক 
হাজার গুণ দূরত্বে অবস্থিত।

